বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আমতলী পৌরবাসী পেল প্রধানমন্ত্রীর বিশেষ ভিজিএফ এর চাল

আমতলী পৌরবাসী পেল প্রধানমন্ত্রীর বিশেষ ভিজিএফ এর চাল

Sharing is caring!

আমতলী পৌরসভার পৌনে পাঁচ হাজার হতদরিদ্র পৌরবাসী প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঈদুল আযহার বিশেষ উপহার হিসেবে ১০ কেজি করে চাল পেয়েছে। রবিবার সকাল ১১ টায় সামাজিক দুরত্ব বজায় রেখে এ চাল বিতরন করা হয়। পৌরসভার হল রুমে রবিবার সকাল ১১ টায় সামাজিক দুরত্ব বজায় রেখে আমতলী পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে চাল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরনের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. নুরুল ইসলাম মৃধা, ট্যাগ অফিসার সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওসার। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমতলী পৌরসভার সচিব মো. আবুল কালাম আজাদ, কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার ও আমতলী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ প্রমুখ। আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান জানান, মানবতার মা জননেন্ত্রী শেখা হাসিনা আমতলী পৌরবাসীর জন্য ঈদুল আযহার বিশেষ ভিজিএফ এর আওতায় ৪ হাজার ৬শ’ ২১ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে।

বরাদ্দকৃত চাল আমি সকল নিয়ম নীতি এবং সামাজিক দুরত্ব বজায় রেখে সাধারন মানুষের মধ্যে বিতরন করেছি। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, উপজেলার সাতটি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩৫ হাজার ৫’শ ৮৬ হতদরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD