মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
বরিশালে অসহায় মানুষের জন্য নিজেকে সর্মপন করেছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ

বরিশালে অসহায় মানুষের জন্য নিজেকে সর্মপন করেছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ

Sharing is caring!

বরিশাল: ভারতের প্রখ্যাত কন্ঠশিল্পী ভূপেন হাজারিকার কালজয়ী একটি গান হলো-মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না, ও বন্ধু।’ হয়তো এ গানটির প্রতিটি মর্ম কথার মতোই অসহায়-দূর্বল মানুষের পাশে দাঁড়ানোর মনোবাসনায় নিজেকে সর্মপন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার আগ থেকেই সাদিক আবদুল্লাহ তার সামর্থ অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সেই সকল দূর্বল মানুষদের প্রতি যারা তাকে অবলম্বন করে একটু ভালভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখেন। কারো মেয়ের বিয়ে, সন্তানের পড়ার খরচ কিংবা অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা দরিদ্র মানুষেরা মেয়র সাদিক আবদুল্লাহর কাছে সহায়তা চেয়ে পাননি এমন নজির নেই। ২০১৮ সালের শেষ দিকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নেন রাজনৈতিক পরিবারের সন্তান সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ পর্যন্ত তিনি নিজস্ব উদ্যোগের বাইরেও বরিশাল সিটি কর্পোরেশন থেকে ৬১৮ জন অসহায়-দরিদ্র মানুষের মাঝে ১ কোটি ৮ লাখ ৬৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন।

সর্বশেষ গতকাল শনিবার ১২৩ জন অসহায়ের মাঝে ১৭ লাখ ৩৫ হাজার টাকা প্রদান করা হয়। বরিশাল সিটি কর্পোরেশনের এ্যানেক্স ভবনে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে মেয়র সাদিক আবদুল্লাহর পক্ষে বিসিসির ভারপ্রাপ্ত সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ সহায়তার চেক অসহায়দের হাতে তুলে দেন। নগর ভবনের একটি সূত্রে জানা গেছে, দায়িত্ব নেয়ার পর ২০১৮-১৯ অর্থ বছরে মেয়র সাদিক আবদুল্লাহ ১৮ জনের মাঝে ৬ লাখ ৮৮ হাজার টাকা প্রদান করেন। পরবর্তী অর্থ বছর গুলোতে তিনি অর্থ সহায়তা গ্রহনকারী ও অর্থের সংখ্যা বৃদ্ধি করতে থাকেন। এ ধারাবাহিকতায় ২০১৯-২০ অর্থ বছরে ১৭৪ জন অসহায়ের মাঝে ২৭ লাখ ৭৬ হাজার এবং ২০২০-২০২১ অর্থ বছরে ২৯৩ জন অসহায় দরিদ্রের মাঝে ৫৬ লাখ ৩৬ হাজার ও সর্বশেষ ২০২১-২০২২ অর্থ বছরের শুরুতেই ১২৩ জনের মাঝে ১৭ লাখ ৩৫ হাজার টাকা প্রদান করে এক অনন্য নজির সৃষ্টি করলেন।

শনিবার মেয়রের অর্থ সহায়তা নিতে আসা কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, তাদের অনেকেই অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। অর্থ সহায়তার জন্য মেয়রকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, প্রাপ্ত অর্থ দিয়ে চিকিৎসা করিয়ে তারা সুস্থ জীবন যাপন করতে পারবেন। নগরীর কাউনিয়া এলাকার এক ব্যক্তি জানান, তিনি তার অসুস্থ মা-বাবার চিকিৎসার জন্য মেয়র বরাবরে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। শনিবার তাকে ফোন করে তার হাতে একটি চেক দেয়া হয়। আবেগজড়িত কন্ঠে সন্তুষ্টি প্রকাশ করে তার মা-বাবার চিকিৎসার ব্যবস্থা করে দেয়ার জন্য মেয়র সাদিক আবদুল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মেয়রের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রানভরে দোয়া করেন। এছাড়াও সিটি মেয়র বেশ কয়েকজন সাংবাদিককের পিতা ও দু’জন সিনিয়র সাংবাদিকদের চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদান প্রদান করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD