বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে হতে যাচ্ছে করোনার দ্বিতীয় ডেডিকেটেড হাসপাতাল

বরিশালে হতে যাচ্ছে করোনার দ্বিতীয় ডেডিকেটেড হাসপাতাল

Sharing is caring!

বরিশাল  : মরণঘাতি করোনা পরিস্থিতির সামাল দিতে বরিশালে করোনার দ্বিতীয় ডেডিকেটেড হাসপাতাল হতে যাচ্ছে বরিশাল সদর জেনারেল হাসপাতাল। রোগীর চাপ সামলাতে করোনার প্রথম ডেডিকেটেড শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষ যখন হিমশিম খাচ্ছেন তখন এমন প্রস্তাব প্রেরণ করেছে বরিশাল স্বাস্থ্য বিভাগ।

যে প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে প্রস্তাব বাস্তবায়ন হবে বলে আশ্বস্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। চলমান করোনা পরিস্থিতির উর্ধ্বগতি অব্যাহত থাকলে খুব দ্রুত সময়ের মধ্যেই বরিশাল সদর জেনারেল হাসপাতাল সম্পূর্ন রূপে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে রূপান্তরিত হবে।

হাসপাতালে আইসিইউ সেবা দেওয়ারও ব্যবস্থা করা হবে। হাসপাতালের বর্হিবিভাগ ছাড়া অন্যান্য চিকিৎসা সেবা বন্ধ রাখা হবে। তথ্যের সত্যতা নিশ্চিত করে শনিবার (১৭ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন জানান, ইতিমধ্যে আমরা পাঁচটি আইসিইউ বেডের পাশাপাশি জনবল চেয়েছি। এছাড়া করোনা ডেডিকেটেড হিসেবে অনুমোদন হয়ে গেলে ১০০ শয্যাবিশিষ্ট করা হবে। যেখানে ৮০জন রোগীকে সেন্ট্রাল অক্সিজেন ও বাকি ২০ জনকে সিলিন্ডার অক্সিজেন সুবিধা দেওয়া সম্ভব হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD