শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ৩ টি ট্রলার, ১০ পিচ বেহুন্দী জালসহ ২৫ জেলে আটক।।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ৩ টি ট্রলার, ১০ পিচ বেহুন্দী জালসহ ২৫ জেলে আটক।।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে ৬৫ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ৩ টি মাছ ধরা ট্রলার ও ১০ পিচ বেহুন্দী জালসহ ২৫ জেলেকে আটক কেরেছে নিজামপুর কোষ্টগার্ড। শুক্রবার সকালে আন্ধারমানিক নদীর মোহনায় অভিযান চালিয়ে এসব জাল ও ট্রলার জব্দ করা হয়। জব্দকৃত জালের অবৈধ বাজার মূল্য ৫ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। পরে তিন ট্রলার মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাল নিজামপুর কোষ্টগার্ড ষ্টেশনের পুড়িয়ে ফেলা হয় এবং নিষোধাজ্ঞা কালীন সময়ে মাছ ধরবেনা মর্মে মুচলেখা রেখে জেলেদের ছেড়ে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, নিজামপুর কোষ্টগার্ডের পেটি অফিসার হরি প্রসাদ সিং ও উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী অফিসার মহসিন সহ কোষ্টগার্ড সদস্যরা।

নিজামপুর কোষ্টগার্ডের পেটি অফিসার হরি প্রসাদ শিং সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে এ জাল এবং ট্রলার জব্দ করা হয়েছে। তিনি আরও জানান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নির্দেশ মোতাবেক জালসমুহ পুড়িয়ে ফেলা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করায় ট্রলার মালিকদের জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD