বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
শুদ্ধাচার পুরস্কার’ পেলেন কাশিয়ানীর ইউএনও

শুদ্ধাচার পুরস্কার’ পেলেন কাশিয়ানীর ইউএনও

Sharing is caring!

অনলাইন ডেক্স: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্রনাথ রায় জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১ পেয়েছেন।

কর্মক্ষেত্রে স্বচ্ছতা, দক্ষতা, পেশাগত জ্ঞান, কর্তব্যনিষ্ঠা, সদাচারণ ও ভালো কাজের স্বীকৃতিস্বরুপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

রোববার (১১ জুলাই) গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা তাঁর হাতে সম্মাননা ক্রেস ও সনদপত্র তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গণি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শফিকুল ইসলাম, পাঁচ উপজেলার ইউএনওসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

ইউএনও রথীন্দ্রনাথ রায় বলেন, জাতীয় শুদ্ধাচার পুরস্কার আমার জন্য বিরাট প্রাপ্তি। এ জন্য আমি সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞ। এ পুরস্কার আমাকে কাজের প্রতি আরও বেশি দায়িত্বশীল করবে। ভাল কাজ ও মানুষের কল্যাণে কাজ করতে আগামী দিনে আরও উৎসাহ, অনুপ্রেরণা যোগাবে। এই প্রাপ্তি আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিল। তিনি তাঁর উপর অর্পিত দায়িত্ব আরো সঠিকভাবে পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD