শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশাল নগরী ও জেলায় শনাক্তের সংখ্যা দ্বিগুন

বরিশাল নগরী ও জেলায় শনাক্তের সংখ্যা দ্বিগুন

Sharing is caring!

বরিশাল : ২৪ ঘন্টার ব্যবধানে বরিশাল জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুনের বেশি শনাক্ত হয়েছে। যেখানে রোববার শনাক্তের সংখ্যা ছিলো ২২৬ জন, সেখানে সোমবার দিবাগত রাতে প্রাপ্ত ফলাফল অনুযায়ী আক্রান্ত শনাক্ত হয়ে ৪৯২ জন।

যা এ যাবৎকালের সর্বোচ্চ একদিনে শনাক্তের রেকর্ড বরিশাল জেলায়। আর এ নিয়ে বরিশাল জেলায় শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছে ১০ হাজার ১০৪ জন। এছাড়া একই সময়ে বরিশাল নগরের নথুল্লাবাদ ও কাউনিয়া এলাকায় মৃত ২ জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। যা নিয়ে জেলায় মৃত্যু সংখ্যা ১৪০। আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন। তিনি জানান, বরিশালে করোনা শনাক্তের হার দিন দিন বেড়েই চলছে। তবে সোমবার রাতে যে আক্রান্তে সংখ্যা আমাদের হাতে এসেছে তা খুবই উদ্বেগজনক।

রোববার যে আক্রান্ত সংখ্যা ছিলো, তার থেকে দ্বিগুন শনাক্ত হয়েছে সোমবার।এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মিডিয়া সেল সূত্রে জানাগেছে,নতুন ৪৯২ জনের মধ্যে সবথেকে বেশি ৩৩৮ জন শনাক্ত হয়েছে বরিশাল সিটি করপোরেশন এলাকায়। এরআগের দিন রোববার শনাক্ত হয়েছিলো ৮৩ জন, তবে শুক্রবার সর্বোচ্চ ১৬৫ জন শনাক্ত হয়েছিলো।যদিও সোমবারের ফলাফল বরিশাল নগরে এ যাবৎকালের সর্বোচ্চ একদিনে শনাক্তের রেকর্ড। আর গড় হিসেবে বরিশাল জেলার মধ্য গেলো ২৪ ঘন্টায় শুধু নগরেই ৬৮.৬৯ শতাংশ শনাক্ত হয়েছে। এছাড়া সবথেকে কম ২ জন করে শনাক্ত হয়েছে বানারিপাড়া উপজেলায়। এছাড়া বরিশাল সদর উপজেলায় ৪ জন,বাকেরগঞ্জে ১৫,মেহেন্দিগঞ্জে ১৪,হিজলায় ২৩,মুলাদিতে ২২,বাবুগঞ্জে ১৬,গৌরনদীতে ২৩,আগৈলঝাড়ায় ১৫ এবং উজিরপুরে ২০ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।আর মোট শনাক্তের মধ্যে ১৮ জন সরকারি স্বাস্থ্যকর্মী রয়েছেন। এছাড়া সোমবার হাসপাতাল থেকে ৪ জনসহ একদিনে ৪৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থতা লাভ করেছে।

ফলে এ পর্যন্ত বরিশাল জেলায় মোট ৬ হাজার ৯১৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। আর সর্বোশেষ শনাক্তদের মধ্যে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে বাকি ৪৮১ জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। উল্লেখ্য এ পর্যন্ত বরিশাল জেলায় ৩ হাজার ৬৮৩ জন বিদেশগামীদের নমুনা সংগ্রহ করা হয়েছে, যারমধ্যে ১৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD