সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
রাজাপুরে শিশুর অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ায় নারী গ্রেফতার

রাজাপুরে শিশুর অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ায় নারী গ্রেফতার

Sharing is caring!

রাজাপুরের কানুদাসকাঠি গ্রামে ৯ বছরের এক মেয়ে শিশুর অশ্লিল ছবি মুঠোফোনে ধারণ করে ইমো অ্যাপসের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে ঝালকাঠি কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে ওই শিশুটির ফুপু বাদী হয়ে শিল্পী বেগমের (৩০) নামে রাজাপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলার পর উপজেলার কানুদাসকাঠি গ্রাম থেকে রাতেই অভিযুক্ত শিল্পী বেগমকে গ্রেফতার করে পুলিশ। শিল্পী বেগম কানুদাসকাঠি গ্রামের আক্কাস জোমাদ্দারের স্ত্রী। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, শিশুটির মা–বাবা ভারতে অবস্থান করায় সে নানাবাড়িতে থাকে। শিল্পী বেগমের সঙ্গে মেয়েটির পরিবারের আগে থেকেই বিরোধ চলে আসছিল।

শনিবার সকালে শিল্পী শিশুটিকে একা পেয়ে তার নগ্ন ছবি তুলে ইমোতে ছড়িয়ে দেন। এ ঘটনায় শিশুটির ফুপু বাদী হয়ে শনিবার রাতে শিল্পী বেগমের নামে রাজাপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD