শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুরিয়ার সার্ভিস থেকে নিষিদ্ধ ৫ বস্তা পলিথিন উদ্ধার

কুরিয়ার সার্ভিস থেকে নিষিদ্ধ ৫ বস্তা পলিথিন উদ্ধার

Sharing is caring!

বরিশাল: নগরীর নবগ্রাম রোড সংলগ্ন এলাকায় এএম এক্সপ্রেস নামের এক কুরিয়ার সার্ভিস থেকে পাঁচ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উদ্ধারকৃত পলিথিন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তোগীর নির্দেশে উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি এএম এক্সপ্রেস নামক কুরিয়ার সার্ভিসে পৃথক পাঁচটি বস্তায় ৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন এসেছে।

এমন তথ্যের ভিত্তিতে ওই কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে পলিথিন উদ্ধার করা হয়। ওই কুরিয়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ‘ঢাকা সদর ঘাটের আখি গার্মেন্টস এবং সুমাইয়া ফ্যাশন নামক দুটি প্রতিষ্ঠানের নামে ‘গার্মেন্টস সামগ্রী’ উল্লেখ করে পাঁচ বস্তা নিষিদ্ধ পলিথিন বরিশালের ঠিকানায় কুরিয়ার করা হয়।

চালানের রশিদে ওই পলিথিনের প্রাপক হিসেবে রাজিব (০১৭৩৬৯৫৮৭৭৯) এবং মো. ফারুক (০১৯১২৩৬৬৫৯৮) নামের দুই ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। রশিদে দেয়া দুটি নম্বরে যোগাযোগ করা হলে একটি নম্বর বন্ধ এবং অপরটিতে কল হলেও কেউ রিসিভ করেননি।

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক মো. কামরুজ্জামান সরকার জানিয়েছেন, ‘পলিথিন জব্দের পরে জেলা প্রশাসনকে অবহিত করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তোগীর এর মোবাইল কোর্টের নির্দেশে পলিথিন জব্দ করা হয়। তবে এই ঘটনায় কোন মামলা হয়নি বলে জানিয়েছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD