বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ধর্ষনের মামলা করায় বাদীকে হুমকি – উদ্ধার হয়নি ষ্ট্যাম্প

ধর্ষনের মামলা করায় বাদীকে হুমকি – উদ্ধার হয়নি ষ্ট্যাম্প

Sharing is caring!

বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে জোরপূর্বক ধর্ষনের ঘটনায় দায়ের করা মামলা উত্তোলণের জন্য মামলার বাদীকে হুমকি অব্যাহত রেখেছে আসামির ভাড়াটিয়া লোকজনে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামের।

বৃহস্পতিবার দুপুরে মামলার বাদী অভিযোগ করেন, থানায় মামলা হওয়ার পর থেকে হাপানিয়া গ্রামের কতিপয় প্রভাবশালী ধর্ষকের পক্ষালম্বন করে মামলা তুলে নিয়ে আপোষ মীমাংসার জন্য তার (বাদীর) ও পরিবারের সদস্যদের ওপর চাঁপ প্রয়োগ করে আসছে। এমনকি আসামি আশোকাঠী গ্রামের কাওসার হোসেন বিভিন্ন মাধ্যমে তাকে হুমকি প্রদান অব্যাহত রেখেছে।

তিনি আরও জানান, ধর্ষক ও তার সহযোগিরা তার (মামলার বাদী) কাছ থেকে তিনশ’ টাকার সাদা ষ্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর আদায় করলেও পুলিশ এখনও ষ্ট্যাম্প উদ্ধার কিংবা আসামিকে গ্রেফতার করতে পারেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই সাহাবুদ্দিন জানান, আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, নার্সিং কলেজে পড়–য়া ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কে বিয়ের প্রলোভনে জোরপূর্বক একাধিকবার ধর্ষন করে আশোকাঠী গ্রামের হাসান সরদারের পুত্র কাওসার সরদার। বিয়ের জন্য চাঁপ প্রয়োগ করা হলে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর আদায় করে নেয় ধর্ষক ও তার সহযোগিরা। এ ঘটনায় গত ২৯ জুন গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD