মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
পটুয়াখালীর সদর থানা হতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী র‌্যাব-৮,কর্তৃক গ্রেফতার

পটুয়াখালীর সদর থানা হতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী র‌্যাব-৮,কর্তৃক গ্রেফতার

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ৪ঠা জুলাই ২১ইং তারিখে পটুয়াখালী জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৩:১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার সদর পটুয়াখালী বাসস্ট্যান্ড এলাকা (এমআর মামলা নং-৭৫/১৮)এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নেতৃত্বে আনুমানিক ১৪:২০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তারা নাম বাচ্চু মৃধা (৪২), পিতা-আঃ ছত্তার মৃধা, সাং-মচিরবুনিয়া, থানা-সদর, জেলা-পটুয়াখালী বলে জানায়। গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, পটুয়াখালী জেলার সদর থানার (এমআর মামলা নং-৭৫/১৮) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার সদর থানার (এমআর মামলা নং-৭৫/১৮) মূলে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে পটুয়াখালী কোম্পানি অধিনায়ক  লেঃ কমান্ডার মো,শহিদুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD