সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে অক্সিমিটার কিনতে রাস্তয় করোনায় আক্রান্ত ব্যাংক কর্মকর্তা

বরিশালে অক্সিমিটার কিনতে রাস্তয় করোনায় আক্রান্ত ব্যাংক কর্মকর্তা

Sharing is caring!

বরিশালে করোনা আক্রান্ত রোগী অক্সিমিটার কিনতে বের হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে চেকপোস্টে। পরে চেকপোস্টে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই করোনা রোগীকে দাঁড় করিয়ে নিজের গাড়ি পাঠিয়ে অক্সিমিটার কিনে ওই করোনা রোগীকে প্রদান করেন।
শুক্রবার বিকালে নগরীর নথুল্লাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

করোনা আক্রান্ত ওই রোগীর নাম মেহেদি হাসান। তিনি রুপালী ব্যাংকের সাগরদি ব্রাঞ্চের কর্মকর্তা এবং নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা।

মেহেদি হাসান নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলেন, করোনা উপসর্গ দেখা দেয়ায় স্ত্রী ও সন্তানকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। পরে করোনা পজিটিভ রিপোর্ট আসায় স্বজন না থাকায় বেশ বিপাকে পড়েন তিনি। তাই শরীরে অক্সিজেনের মাত্রা জানতে অক্সিমিটার কিনতে বাইরে বের হন।

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান বলেন, মেহেদি হাসান নিজের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে অক্সিমিটার কিনতে যাওয়ার সময় নথুল্লাবাদ চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তিনি করোনায় আক্রান্ত এবং অক্সিমিটার কিনতে বের হয়েছেন বলে জানান। পরে আমার গাড়ি পাঠিয়ে তার জন্য অক্সিমিটার কিনে এনে তাকে প্রদান করি।

তিনি জানান, আমি তাকে আমার নম্বর দিয়েছি যে কোনো ধরনের সহযোগিতার জন্য। অক্সিমিটার কিনে দেয়ার পর ওই ব্যাংক কর্মকর্তা বাড়ি ফিরে গেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD