শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
এই অর্জন বরিশাল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচয় করিয়ে দিয়েছে,, উপাচার্য

এই অর্জন বরিশাল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচয় করিয়ে দিয়েছে,, উপাচার্য

Sharing is caring!

সংগৃহীতআন্তর্জাতিক পর্যায় থেকে আমাদের শিক্ষার্থীদের এই অর্জন বরিশাল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচয় করিয়ে দিয়েছে। এভাবে ধীরে ধীরে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় জাতীয় এবং আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেছে। পরিবার, দেশের মানুষ, মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি দায়বদ্ধতা থেকে আমাদের কাজ করে যেতে হবে।

বৃহস্পতিবার রাতে এক ভার্চুয়াল সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মো. ছাদেকুল আরেফিন এ বক্তব্য দেন।

আমেরিকান অ্যাসোসিয়েশন ফর পেট্রোলিয়াম জিওলজিস্ট কর্তৃক এল অস্টিন আন্ডারগ্র্যাজুয়েট গ্র্যান্ড পাওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ৫ শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়। ভার্চুয়াল সংবর্ধনা অনুষ্ঠান। ছবি: সংগৃহীতরিসার্চ গ্র্যান্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন ২০১৬-১৭ সেশনের ফয়সাল আহমেদ, হামিদা আক্তার, মোসাঃ লাবনী, মো. সাইফুল ইসলাম ও আফরোজা মিম।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান এবং সহকারী অধ্যাপক সুখেন গোস্বামী। সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ডঃ ধীমান কুমার রায়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভাগের সদ্য সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক মুহাম্মদ আব্দুল্লাহ সালমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD