সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে শনিবার থেকে সকল হোটেল ও রেস্তোরাঁ বন্ধ ঘোষণা

বরিশালে শনিবার থেকে সকল হোটেল ও রেস্তোরাঁ বন্ধ ঘোষণা

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ সরকার ঘোষিত ‘লকডাউন’ বাস্তবায়ন করতে আগামীকাল শনিবার ৩রা জুলাই থেকে বরিশালের সকল খাবার হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এবং বিকেল ৫টার পরে ফার্মেসি ব্যতিত সকল দোকানপাটও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার দুপুরে বরিশাল সার্কিট হাউজে ‘করোনা প্রতিরোধ কমিটি’র সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ওই সভায় সভাপতিত্ব করেন বরিশালে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন হায়দার। বরিশাল জেলা প্রশাসন সূত্র জানায়- সভায় সরকার ঘোষিত লকডাউন কঠোর বাস্তবায়নে নিয়োজিত সকল বাহিনীর সমন্বয় করে কাজ করার গুরুত্ব আরোপ করা হয় এবং আগামীকাল শনিবার থেকে বরিশাল জেলার সকল প্রকার খাবার হোটেল, রেস্তোরাঁ বন্ধ ও বিকেল ৫টার পরে ফার্মেসী ব্যতিত সকল দোকান বন্ধ ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, পুলিশ সুপার বরিশাল মোঃ মারুফ হোসেন পিপিএম, র‌্যাব -৮ প্রতিনিধি, সেনাবাহিনী প্রতিনিধি, বিজিবি প্রতিনিধিসহ সকল বাহিনী প্রতিনিধিবৃন্দ ও জেলা কমিটির সদস্যবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD