মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
কলাপাড়ায় লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর প্রশাসন,, ১৩ জনকে অর্থদন্ড।

কলাপাড়ায় লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর প্রশাসন,, ১৩ জনকে অর্থদন্ড।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি।। মহামারি করোন পরিস্থতিতে লকডাউনের দ্বিতীয় দিনে পটুয়াখালীর কলাপাড়ায় কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। পুলিশের পাশাপাশি মাঠে কাজ করছে সেনাবাহিনী। বিনা কারনে বাইরে বের হলে করা হচ্ছে জরিমানা আদায়।

কোভিট-১৯ এর বিধিমালা ও স্বাস্থ্যবিধি না মানায় শুক্রবার সকালে ১৩ জনকে বিভিন্ন অপরাধে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। কলাপাড়া পৌর শহর ও কুয়াকাটা মহাসড়কের বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক। এ সময় ১৩টি মামলায় মোট ৭ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও সহকারী কমিশনার(ভূমি) জগৎ বন্ধু মন্ডলের নেতৃত্বে বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক আজকের পত্রিকাকে জানান, উপজেলার জনগণ যাতে সর্বাত্মক লকডাউন মেনে চলে সে লক্ষে কাজ করছে উপজেলা প্রশাসন। তিনি আরও জানান, শুক্রবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) মহিপুর আলিপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন রয়েছে। আইনশৃংখলা বাহিনী সর্ব্দা তৎপর রয়েছে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD