বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
মানহানির অভিযোগে বরগুনায় আইনজীবীর সংবাদ সম্মেলন

মানহানির অভিযোগে বরগুনায় আইনজীবীর সংবাদ সম্মেলন

Sharing is caring!

বরগুনা প্রতিনিধি: মানহানিকর বক্তব্য দিয়ে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বরগুনা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. মোঃ জিয়া উদ্দিন। শুক্রবার বেলা ১১ টায় বরগুনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অ্যাড. মো. জিয়া উদ্দিন বলেন, পাথরঘাটার মঠেরখাল গ্রামের মো. ইউনুস ধলু গত বৃহস্পতিবার পাথরঘাটা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন।

সেখানে তাঁকে ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য পাথরঘাটার একজন বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম দুলালকে ‘ভুমিদস্যু’ বলে আখ্যায়িত করা হয়েছে। একই সময়ে অসত্য ও মানহানিকর বক্তব্য দিয়ে তাদের সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে।

তিনি আরও বলেন, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল এলাকায় তিনি কিছু জমি কিনেছিলেন। ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মামলায় একাধিক রায় তার পক্ষে রয়েছে। ওই জমির লোভে আদালতের রায়কে অন্যদিকে প্রবাহিত করতেই মূলত এসব ভিত্তিহীন তথ্য সাজিয়ে মানহানিকর সংবাদ সম্মেলন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অ্যাড. জিয়া উদ্দিন অভিযোগ করে বলেন, তাদের ভোগ দখলীয় সম্পত্তিতে দখলে যাওয়ার উদ্দেশ্যে পাথরঘাটার মো. জিয়াউর রহমান নামের একজন ব্যারিস্টার যিনি ঢাকায় থাকেন তাঁর যোগসাজশে মো. ইউনুস ধলু মামহানিকর বক্তব্য দিয়ে এ সংবাদ সম্মেলন করেছেন এবং এলাকায় ভয়ভীতি ত্রাস সৃস্টি করে বেড়াচ্ছেন। তিনি ষড়যন্ত্রমূলক এসব কার্যকলাপের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃস্টি কামনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD