শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০
বরিশাল অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বরিশাল অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Sharing is caring!

অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে, এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন পরিচালনা করে থাকে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল গত ১ জুলাই ২০২১ তারিখ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে আনুমানিক ১২.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন রামনগর সাকিনস্থ ডাবুয়া ব্রিজের উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি ১ জুলাই ২০২১ তারিখ আনুমানিক ১৩.২০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ২ জন ব্যক্তিকে আটক করে।

আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ মামুন হাওলাদার(৩৫), পিতাঃ মৃত আঃ মজিদ হাওলাদার, সাং- বৈশাখিয়া, থানাঃ নলছিটি, জেলাঃ ঝালকাঠি (২) মোঃ মিলন হাওলাদার(৩৪), পিতাঃ মোঃ আবু তালেব হাওলাদার, সাং- চাঁমটা, থানাঃ বাকেরগঞ্জ, জেলাঃ বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ১৭০ পিস ইয়াব ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৪,৬২০ টাকা উদ্ধার করে। র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে বরিশাল জেলার বাকেরগ্ঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD