রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশালের ফরচুন গ্রুপের চেয়ারম্যান বঙ্গবন্ধু শিল্প-বাণিজ্য পুরস্কৃত হলেন

বরিশালের ফরচুন গ্রুপের চেয়ারম্যান বঙ্গবন্ধু শিল্প-বাণিজ্য পুরস্কৃত হলেন

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ ফরচুন গ্রুপ এবং এর চেয়ারম্যান মিজানুর রহমান ‘বঙ্গবন্ধু শিল্প-বাণিজ্য পুরস্কার’ পেয়েছেন। বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয় বঙ্গবন্ধু শিল্প-বাণিজ্য পুরস্কার ২০২০ ঘোষণা করে। ফরচুন গ্রুপ মাঝারি ক্যাটাগরিতে যৌথভাবে এ পুরস্কার অর্জন করে। গত আট বছর ধরে ইউরোপের প্রায় সবগুলো দেশেই ফরচুন গ্রুপ জুতা রপ্তানি করে আসছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় ৭ হাজার জনবল রয়েছে।

বর্তমানে ঢাকা ও বরিশাল মিলিয়ে ফরচুনের পাঁচটি আধুনিক জুতা তৈরির কারখানা রয়েছে। ফরচুন মূলত বিভিন্ন ধরনের স্পোর্টস স্যু তৈরি করে থাকে। বিশ্বের অনেক বড় বড় ব্রাঞ্চ এখান থেকে তাদের জুতা সংগ্রহ করে। ফরচুন গ্রুপের শুরু চট্টগ্রাম থেকে। ২০১২ সাল থেকে প্রতিষ্ঠানটি বরিশালের বিসিক এরিয়ায় তাদের ফ্যাক্টরি স্থাপন করে। বর্তমানে বরিশালেই তাদের তিনটি জুতা ফ্যাক্টরি রয়েছে। জুতা তৈরি করতে সব ধরনের ব্যাক কিওয়ার্ড ফ্যাক্টরিও রয়েছে প্রতিষ্ঠানটির।

অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ‘ফরচুন গ্রুপ অতি অল্প সময়ে বিশ্বের অনেক দেশের আস্থা অর্জন করেছে। তারা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিসহ সাফল্যজনকভাবে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখছে।’ ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, ‘এই পুরস্কারের দাবিদার আমার সকল কর্মকর্তা ও কর্মচারী। বিশেষ করে কারখানার শ্রমিকেরা। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মাননীয় শিল্পমন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD