সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে চলছে ঢিলেঢালা লকডাউন

বরিশালে চলছে ঢিলেঢালা লকডাউন

Sharing is caring!

বরিশালে সীমিত লকডাউন উপেক্ষিত হচ্ছে। নগরীর অভ্যন্তরে থ্রি হুইলার এবং বড় বড় কিছু দোকান ছাড়া প্রায় সব কিছুই স্বাভাবিক। নগরীর বাইরে কোন প্রভাব নেই লকাউনের। রাস্তায় বের হচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ।

এদের অনেকেই ব্যবহার করেননি মাস্ক। করোনা সংক্রমণের হার উর্ধ্বগতি হওয়ায় সরকার সোমবার থেকে সীমিত পরিসরে লকডাউন ঘোণিা করে। প্রথম দিন মানুষের মধ্যে কিছুটা ভয়ভীতি থাকলেও প্রশাসনের শিথিলতার সুযোগে বুধবার তৃতীয় দিনে কারনে-অকারণে প্রচুর সংখ্যক মানুষ রাস্তায় নেমেছে। তাদের অনেকেরই ছিলো না মাস্ক।

বরিশাল থেকে অভ্যন্তরণে ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। নগরীর অভ্যন্তরেও বন্ধ থ্রি হুইলার চলাচল। তবে নগরীর বাইরে এর কোন প্রভাব নেই। এদিকে নগরীর চকবাজার, বাজার রোড, কাটপট্টি এবং সদর রোডসহ প্রধান প্রধান বানিজ্যিক কেন্দ্রে এক শাটার খোলা রেখে অনেক দোকানে বেচাবিক্রি করতে দেখা গেছে।

ক্যামেরা দেখলেই শাটার বন্ধ করে দিচ্ছেন তারা। গত দুই দিন পুলিশ এবং প্রশাসনের কিছুটা তৎপরতা দেখা গেলেও বুধবার তৃতীয় দিন একেবারেই শিথিল তারা। এই সুযোগে কারনে-অকারনে রাস্তায় বের হয়েছে প্রচুর সংখ্যক মানুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD