বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
বরিশাল জেলা প্রশাসনের শুদ্ধাচার পুরস্কার পেলেন

বরিশাল জেলা প্রশাসনের শুদ্ধাচার পুরস্কার পেলেন

Sharing is caring!

বরিশাল জেলা প্রশাসনের শুদ্ধাচার পুরস্কার পেলেন উপজেলা নির্বাহী অফিসার হিজলা বকুল চন্দ্র কবিরাজ, এনডিসি বরিশাল নাজমূল হুদা ও অফিস সহকারী আবদুর রহমান। স্বীয় কর্মদক্ষতা, পেশাগত জ্ঞান, দক্ষতা, সততা, কর্তাব্যনিষ্ঠ, শৃঙ্খলাবোধ, সেবা গ্রহীতার সঙ্গে আচরণ, উদ্ভাবনী চর্চাসহ সৃজনশীলতার মাধ্যমে সরকারের কর্মসূচী বাস্তবায়ন সহ করোনাকালে জেলা প্রশাসন বরিশালের একজন সন্মুখযোদ্ধা হিসেবে কাজ করে, তিন ক্যাটাগরিতে বরিশাল জেলা প্রশাসনের শুদ্ধাচার পুরস্কার পেলেন উপজেলা পর্যায়ের দপ্তর প্রধান ক্যাটাগরিতে উপজেলা নির্বাহী অফিসার হিজলা বকুল চন্দ কবিরাজ।

জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীনস্থ অফিসসমূহে কর্মরত ৪র্থ থেকে ১০ গ্রেড ক্যাটাগরিতে সহকারী কমিশনার (এনডিসি) জেলা প্রশাসকের কার্যালয় মোঃ নাজমূল হুদা। জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীনস্থ অফিসসমূহে কর্মরত ১১ থেকে ২০ তম গ্রেড ক্যাটাগরিতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জুডিসিয়াল মুন্সিখানা শাখা জেলা প্রশাসকের কার্যালয় আবদুর রহমান। আজ ৩০ জুন বুধবার দুপুর দেড়টার জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে শুদ্ধাচার পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা এক মাসের মুল বেতনের সমপরিমাণ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন জেলা প্রশাসক।

গত এক বছরের কর্মকান্ডের মূল্যায়নে ২০২০-২১ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার পান তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD