সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে কর্মহীন সংস্কৃতিক শিল্পীদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান

বরিশালে কর্মহীন সংস্কৃতিক শিল্পীদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান

Sharing is caring!

বরিশালে করোনায় কর্মহীন সংস্কৃতিক শিল্পীদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৯০ জন সংস্কৃতিসেবীদের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কতৃক বরিশালে করোনা ভাইরাস সংক্রমণ জনিত সমস্যার কারণে ৯০ জন সংস্কৃতিসেবীদের মাঝে জনপ্রতি এককালীন ৫ হাজার টাকা করে ৪ লক্ষ ৫০ হাজার টাকার অর্থিক সহায়তা প্রদান করা হয়।

এছাড়া বরিশাল জেলার ২৭ টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে বাৎসরিক ৮ লক্ষ ৮০ হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি ১২৯ জন অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাসিক কল্যাণ ভাতার টাকা প্রদান করা হবে।

চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল মারুফ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD