শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০
বরিশালে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে মামলা

বরিশালে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে মামলা

Sharing is caring!

বরিশালের হিজলা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল হিজলা থানায় মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিম কুমার সিকদার।

মামলায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাউলতলা এলাকার আলমগীর তালুকদারের ছেলে সোহেল তালুকদার নামে এক যুবককে আসামি করা হয়েছে। সোহেল ওই ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান তালুকদারের ভাতিজা।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিম কুমার সিকদার জানান, এক গৃহবধুকে শিকল দিয়ে ঘরের খাটের সঙ্গে বেঁধে রাখা হয়েছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে সেখানে যাওয়ার আগে তার শিকল খুলে ফেলা হয়। পরে জানতে পারি, ভিকটিমকে তার ভাই শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন।

তিনি জানান, শিকল দিয়ে বেঁধে রাখার বিষয়ে কোনো অভিযোগ নেই ওই ভিকটিমের। তবে তিনি সোহেল তালুকদার নামে এক যুবকের নামে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ভিকটিমের গ্রামে ভিজিডি কার্ডের তালিকা করার জন্য সোহেল এর আগে ওই গৃহবধুর বাড়িতে গিয়েছিলেন। সেসময়েই ভিকটিমের সঙ্গে তার যোগাযোগ হয় বলে জানা গেছে।

তিনি আরও জানান, মামলা দায়েরের পর ভিকটিমকের মেডিক্যাল পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযুক্তকে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD