সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
শাটডাউ বা কঠোর লকডাউন সফল করতে শ্রমজীবী দরিদ্র পরিবারে পর্যাপ্ত খাদ্য সহায়তা প্রদানসহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি

শাটডাউ বা কঠোর লকডাউন সফল করতে শ্রমজীবী দরিদ্র পরিবারে পর্যাপ্ত খাদ্য সহায়তা প্রদানসহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি

Sharing is caring!

শাটডাউ বা কঠোর লকডাউন সফল করতে শ্রমজীবী দরিদ্র পরিবারে পর্যাপ্ত খাদ্য সহায়তা প্রদানসহ বিভিন্ন দাবিতে বরিশালের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা কমিটি। বুধবার দুপুর ১টায় সংগঠনের নেতৃবৃন্দরা জেলা প্রশাসক জসীম উদ্দীয় হায়দারের হাতে দাবি সম্বলিত স্মারক লিপি তুলে দেন।

এসময় বাসদ জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী ও বাসদ বরিশাল জেলা আহবায়ক ইমরান হাবিব রুমনসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তাদের দাবিগুলো হলোঃ শাটডাউন বা কঠোর লকডাউন সফল করতে শ্রমজীবী দরিদ্র পরিবারে পর্যাপ্ত খাদ্য সহায়তা প্রদান, এনজিও ঋণ পরিশোধে চাপ না দেয়া ও বকেয়া বিদ্যুৎ বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন না করা এবং সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নিয়ে কোভিড-১৯ পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করা।

স্মারকলিপিতে তারা করোনায় আক্রান্ত রোগী এবং মৃত্যুর সংখ্যা বাড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ফলে পর্যাপ্ত করোনা টেস্ট ও চিকিৎসার পাশাপাশি লকডাউন দেয়া এবং সেটা সফল করার মাধ্যমে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের কোন বিকল্প নেই বলে মনে করেন তারা।

তবে দরিদ্র, হতদরিদ্র এবং শ্রমজীবী মানুষ যারা দিনে এনে দিনে খায় সেই পরিবারগুলোকে পর্যাপ্ত খাদ্য ও অর্থ সহায়তা না দিলে কোনভাবেই লকডাউন কার্যকর করা সম্ভব হয় নয় বলে মনে করেন তারা। পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিলে লকডাউন অনেকাংশেই সফল করা সম্ভব হয়। তাই এবারের করোনার এই খারাপ পরিস্থিতি মোকাবেলা করতে আমাদের সমন্বিতভাবে লকডাউন সফল করতে উদ্যোগ নিতে হবে এবং এই লকডাউন সফল করতে এলাকার দুস্থ-অসহায় পরিবার এবং শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করতে হবে এবং ত্রাণ কার্যক্রমসহ কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সরকারি উদ্যোগের সাথে সকল রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিবর্গকে যুক্ত করে সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD