রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
লকডাউন না মানায় ১৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

লকডাউন না মানায় ১৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন.পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় লকডাউন না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মামলায় ১৭ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার কলাপাড়া পৌর শহরের বিভিন্ন পয়েন্টে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় মাস্ক ব্যাবহার না করায় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৪/১ ধারা লংঘনে ২৪/২ ধারামতে ১৬ জনকে ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও মটোরসাইকেলে হেলমেট ব্যাবহার না করায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ এবং ৭২ ধারায় চাকামইয়া ইউপি সদস্য মিজানুর রহমানকে এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল।

মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জগৎ বন্ধু মন্ডল জানান, সরকার ঘোষিত লকডাউন না মানায় তাদের এ অর্থদণ্ড প্রদান করে সতর্ক করা হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD