রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বঙ্গোপসাগর থেকে এক জেলের লাশ উদ্বার

বঙ্গোপসাগর থেকে এক জেলের লাশ উদ্বার

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের চর বিজয় এলাকা থেকে রিয়াজ গাজী (৩২) নামের এক জেলের লাশ উদ্বার করা হয়েছে। বুধরাত রাত সাড়ে নয়টার দিকে জেলেদেরে কাছ থেকে মহিপুর থানা পুলিশ এ লাশ উদ্ধার করে। নিহত রিয়াজ উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামের বাসিন্দা।
জেলে ও থানা পুলিশ সূত্র জানা যায়, বুধবার দুপুরে বঙ্গোপসাগরের চর বিজয় এলাকায় মাছ শিকাররত জেলেরা জালে পেচানো অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে উদ্বার করে এবং মহিপুর থানা পুলিশকে অবহিত করে। পরে রাতে জেলেরা মহিপুর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।
উল্লেখ্য রবিবার রাতে মাছ শিকারের সময় ট্রলার থেকে নিখোঁজ হয় জেলে রিয়াজ। এসময় একই ট্রলারের জেলেরা তাকে খুজে না পেয়ে তীরে ফিরে আসে বলে এলকাবাসীকে জানায়। ক্ষুব্ধ এলাকাবাসী সে সময় চার জেলে কাওসার, মুসা, জামাল ও সাইদুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, একটি ইউডি মামলা হয়েছে। লাশ পোস্ট মর্টেমের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। ময়না তন্তের রিপোর্ট হাতে পেলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD