শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
উজিরপুরে পরকীয়া প্রেমিকার বাড়ি থেকে ইউপি সদস্য’র ভাইয়ের লাশ উদ্ধার

উজিরপুরে পরকীয়া প্রেমিকার বাড়ি থেকে ইউপি সদস্য’র ভাইয়ের লাশ উদ্ধার

Sharing is caring!

বরিশালের উজিরপুর উপজেলায় হারতা ইউনিয়নের বাসুদেব চক্রবর্তী টুনু (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ জুন) সকাল ৯টায় হারতা বাজারের একটি ফার্মেসি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মিনতি ভাংড়া মিতু নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তি উপজেলার হারতা ইউনিয়নের জামবাড়ি গ্রামের মৃত নারায়ন চক্রবর্তীর ছেলে বাসুদেব চক্রবর্তী টুনু। আটককৃত মিতু ওই গ্রামের মৃত শিব ভাংড়ার মেয়ে। তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক ছিল বলে জানায় স্থানীয়রা।

নিহতের পরিবারের দাবি, তাকে বিষপানে খুন করা হয়েছে। এ ঘটনায় মিতুর বিচার দাবি করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ জুন) রাতে টুনু মিতুর ঘরে যায়। রাত ৩টার দিকে টুনু অসুস্থ হয়ে পড়লে মিতু ও তার ভাই বিজয় ভাংড়া স্থানীয় গ্রাম পুলিশ গৌতমকে সংবাদ দেয়। এরপর গৌতম এসে টুনুকে মুখ দিয়ে ফেনা বের হতে দেখে স্থানীদের সহযোগিতায় বাজারের পল্লী চিকিৎসক নগেন চন্দ্র নাথ এর ফার্মেসিতে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।

নিহতের ভাই ইউপি সদস্য নিখিল চক্রবর্তী জানান, আমার ভাইকে বিষ খাইয়ে খুন করে আত্মহত্যার অপপ্রচার চালানো হচ্ছে। এলাকাবাসী হত্যার বিচারের দাবিতে বেলা ১১টায় হারতা বাজারে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে।

এ বিষয়ে উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে। জিজ্ঞাসাবাদের জন্য পরকীয়া প্রেমিকাকে আটক করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD