বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
আগামী ৩০ জুন থেকে বরিশালে ৭ দিনের সর্বাত্মক ‘লকডাউন’ ঘোষণা

আগামী ৩০ জুন থেকে বরিশালে ৭ দিনের সর্বাত্মক ‘লকডাউন’ ঘোষণা

Sharing is caring!

অনলাইন ডেক্স: মহামারী প্রাণঘাতী করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আগামী ৩০ জুন থেকে বরিশাল সর্বাত্মক ‘লকডাউন’ঘোষণা করা হয়েছে। সেই সাথে পিরোজপুরের সাথে এই জেলার সকল প্রকার সড়ক যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার (২৫ জুন) উচ্চপর্যায়ের জুম মিটিং এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিষয়টি শুক্রবার মুঠোফোনে সাংবাদিকগণ কে নিশ্চিত করে বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম বাদল।এর আগে বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ড ও জেলায় করোনাভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় বরিশাল জেলা ও মহানগরকে কঠোর লকডাউনের আওতায় আনার জন্য জেলা প্রশাসককে সুপারিশ করেছেন সিভিল সার্জন।
এ সংক্রান্ত একটি চিঠি গত বুধবার জেলা প্রশাসকের কাছে প্রেরণ করে সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন।

চিঠিতে উল্লেখ করা হয়, বরিশালে বিগত ১ সপ্তাহে করোনায় সংক্রমণ বেড়েছে। পাশাপাশি বেড়েছে মৃত্যুহারও। এ অবস্থা চলতে থাকলে বরিশালে করোনা ভয়াবহ রূপ নিতে পারে। তাই যত দ্রুত সম্ভব বরিশালকে কঠোর লকডাউনের আওতায় আনতে পরামর্শ দেওয়া হয় ওই চিঠিতে।

প্রসঙ্গত উল্লেখ্য, বিগত ১ সপ্তাহে বরিশাল জেলায় করোনা সংক্রমণের হার বেড়ে গেছে অস্বাভাবিকভাবে। গেল সপ্তাহে যেখানে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ছিল ৭-৮ জন সেখানে এখন সংক্রমণ ৫৪ জনে দাঁড়িয়েছে। এর আগে খুলনা বিভাগের সাথে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়ক পরিবহন বন্ধের সুপারিশ করে বিভাগীয় কমিশনারকে চিঠি দিয়েছিল বিভাগীয় স্বাস্থ্য প্রশাসন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD