বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সমুদ্রগামী প্রশিক্ষিত ট্রলার মাঝিদের লাইফ জ্যাকেট বিতরণ।

সমুদ্রগামী প্রশিক্ষিত ট্রলার মাঝিদের লাইফ জ্যাকেট বিতরণ।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি।।পটুয়াখালীর কলাপাড়ায় সমুদ্রগামী ট্রলার মাঝিদের জীবনমান উন্নয়নে ও সামুদ্রীক জীববৈচিত্র্য রক্ষায় তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এনহ্যান্সড্ কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ ইকোফিশ-২ অ্যাক্টিভিটি’র উদ্যোগে ওয়ার্ল্ডফিশ ও মৎস্য অধিদপ্তর তিন দিনের কর্মশালার আয়োজন করে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়ির ইনর্চাজ এ এস আই কামরুল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু, কুয়াকাটা খানাবাদ কলেজের সহকারী অধ্যাপক খাঁন এ রাজ্জাক সহ এনজিও কর্মকর্তা, মিডিয়া কর্মী এবং প্রশিক্ষণরত জেলেগণ। এ সময় প্রশিক্ষিত ট্রলার মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সামুদ্রীক জীববৈচিত্র্য ও জেলেদের সচেতনতা বিষয়ে বক্তব্য রাখেন, ইকোফিস-২ প্রকল্পের পটুয়াখালী সহকারী গবেষক সাগরিকা স্মৃতি। তিন দিনের এ কর্মশালা পরিচালনা করেন কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশনের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD