বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
পটুয়াখালীতে নবাগত জেলা প্রশাসককে বরন এবং বিদায়ী জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা

পটুয়াখালীতে নবাগত জেলা প্রশাসককে বরন এবং বিদায়ী জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন.পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলার সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর বদলিজনিত বিদায় ও নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এর যোগদান উপলক্ষে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, পটুয়াখালী জেলা শাখা কর্তৃক সার্কিট হাউজ মিলনায়তনে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও তাঁর সহধর্মিনী। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী নবাগত জেলা প্রশাসক কে পটুয়াখালী জেলায় স্বাগত জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তাগণ বিদায়ী জেলা প্রশাসক সম্পর্কে বলেন মোঃ মতিউল ইসলাম চৌধুরী শুধু একজন জেলা প্রশাসক ছিলেন না, তিনি ছিলেন সকলের অভিভাবক। দীর্ঘ সময় পটুয়াখালী জেলায় দায়িত্ব পালনকালে তিনি সর্বদা কর্মকর্তা-কর্মচারীদের সুখে-দুঃখে পাশে ছিলেন। এই বিদায় বেলায় সকলে জেলা প্রশাসকের উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD