শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশাল-ঢাকাসহ দূরপাল্লার যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ

বরিশাল-ঢাকাসহ দূরপাল্লার যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ

Sharing is caring!

চলমান মহামারি করোনাভাইরাসের সংক্রমণরোধে মঙ্গলবার দুপুর থেকে বরিশাল-ঢাকাসহ দূরপাল্লার যাত্রীবাহী লঞ্চ চলাচল আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)। তথ্যের সত্যতা নিশ্চিত করে বিআইডব্লিউটিএ’র বরিশালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, এরআগে ঢাকার সাথে দেশের দূরপাল্লার বাস ও ট্রেন চলাচলও বন্ধ ঘোষণা করা হয়, যা মঙ্গলবার ভোর থেকে কার্যকর করা হয়েছে। এছাড়া গত ২১ জুন থেকে ঢাকার আশপাশের সাত জেলায় লকডাউন ঘোষণা করায় সেসব জেলায় যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

সূত্রে আরও জানা গেছে, বিআইডব্লিউটিএ’র ঘোষনা অনুযায়ী করোনা ভাইরাসের সংক্রমণরোধে মঙ্গলবার থেকে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চল থেকে কোন যাত্রীবাহি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেনা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD