সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর ভোট কেন্দ্র পরিদর্শন।

বরিশালে ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর ভোট কেন্দ্র পরিদর্শন।

Sharing is caring!

সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় বরিশাল জেলার ৯ টি উপজেলার ৫০ টি ইউনিয়নে ভোট গ্রহণ। আজ ২১ জুন সোমবার সকাল ১১ টায় বরিশাল সদর উপজেলার ১২ নং তিলক কলাডেমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নবম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় দুইি ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

এসময় তিনি উপস্থিত ভোটারদের সাথে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। ভোটাররা নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ হেলাল উদ্দিন, এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় সুব্রত বিশ্বাস দাস। পরে সেখান থেকে উজিরপুর উপজেলার চথলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন করেন ভোটার সাথে ভোটের পরিবেশ নিয়ে কথা বলেন।

সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উজিরপুর প্রণতি বিশ্বাস। উজিরপুর উপজেলায় থেকে গৌরনদী উপজেলা বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক বরিশাল। তিনি ভোট কেন্দ্রর প্রিজাইডিং অফিসার পোলিং এজেন্টসহ ভোটার এবং সাধারণ মানুষের সাথে কথা বলেন। সবাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি সরকার ও প্রশাসনের প্রশংসা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্রাহী অফিসার গৌরনদী বিপিন চন্দ্র বিশ্বাস ও উপজেলা নির্রাহী অফিসার আগৈলঝাড়া মোঃ আবুল হাশেম। জেলা প্রশাসক বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বরিশালে শান্তি পূর্ণ ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক আছে সর্বোপরি তিনি বরিশাল জেলার ৯টি উপজেলা ৫০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ভোটের সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় রাখতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিজিবি, পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD