বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
ব্যাপক উৎসাহ উদ্দিপনায় পটুয়াখালীর চার উপজেলার ১৯ ইউপি’র নির্বাচন অনুষ্ঠিত।

ব্যাপক উৎসাহ উদ্দিপনায় পটুয়াখালীর চার উপজেলার ১৯ ইউপি’র নির্বাচন অনুষ্ঠিত।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন.পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে ভোটারের ব্যাপক উপস্থিতিতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে পটুয়াখালী জেলার দুমকি, বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলাধীন ১৯ টি ইউনিয়ন পরিষদের সাধারণ নিবার্চন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল থেকে ভোটারদের ব্যাপক উপস্থিতিতে ভোটকেন্দ্রগুলোতে উৎসবে পরিনত হয়। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এদিন জেলার ১৯টি ইউপির কোন কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনের সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মতিউল ইসলাম চৌধুরী এবং পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম চারটি উপজেলার বেশ কয়টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন এবং উপস্থিত ভোটারদের সাথে কথা বলেন। এ সময় একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও  নিরপক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসক সকলের সহযোগিতা কামনা করেন। সেইসাথে নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের নিশ্চয়তা প্রদান করেন।

ভোট কেন্দ্রে পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মো.জিয়াউর রহমান খলিফা, জেলা নির্বাচন অফিসার, পটুয়াখালী;  উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ,  উপজেলা নির্বাচন অফিসারবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো.মতিউল ইসলাম চৌধুরী ভোট কেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সকলে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD