বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালের ৫০ ইউপিতে ভোট সোমবার: যাচ্ছে নির্বাচনি সামগ্রী

বরিশালের ৫০ ইউপিতে ভোট সোমবার: যাচ্ছে নির্বাচনি সামগ্রী

Sharing is caring!

বরিশাল জেলার ৯ উপজেলার ৫০ ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান ও মেম্বর পদে ভোট হবে আগামী ২১ জুন সোমবার। এ লক্ষ্যে ইতোমধ্যে জেলা নির্বাচন কার্যালয় থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনি সামগ্রী পৌঁছানো শুরু হয়েছে।

প্রথম ধাপের এই ইউপি নির্বাচনে বরিশাল সদর উপজেলার ৪টি, বাবুগঞ্জের ৪, গৌরনদীর ৭, বানারীপাড়ার ৭, বাকেরগঞ্জে ১১, হিজলার ৪, মেহেন্দীগঞ্জে ২, মুলাদীর ৬ এবং উজিরপুরের ৬টি ইউনিয়ন ভোট হবে।

নির্বাচনে মোট ভোটার ৯ লাখ ২০ হাজার ৪৬৩ জন। এর মধ্যে নারী ৪ লাখ ৫২ হাজার ৩৩০ এবং পুরুষ ৪ লাখ ৬৮ হাজার ১৩৩ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৪৭৪টি এবং ভোটকক্ষ ২ হাজার ৯৬৮টি।

সদর উপজেলার চরবাড়িয়া, মুলাদীর গাছুয়া, বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর এবং গৌরনদীর বাটাজোর ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট হবে।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, সুষ্ঠু ভোট অনুষ্ঠানে যা যা পদক্ষেপ নেয়া দরকার তা নেয়া হচ্ছে। জেলা নির্বাচন কার্যালয় থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে শুক্রবার থেকে নির্বাচনি সামগ্রী পাঠানো শুরু হয়েছে।

বরিশালের রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, নির্বাচনে ১২ হাজার পুলিশ সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। নিরাপত্তাব্যবস্থা জোরদারে ভোটের মাঠে থাকবেন অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD