সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
শিক্ষা জাতীয়করণসহ ৭ দফা দাবীতে বরিশালে শিক্ষকদের সমাবেশ

শিক্ষা জাতীয়করণসহ ৭ দফা দাবীতে বরিশালে শিক্ষকদের সমাবেশ

Sharing is caring!

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ভাতা,পূর্ণাঙ্গ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা প্রদান,বেসরকারি কলেজের অনার্স ও মাষ্টার্স প্রর্যায়ের জন্য নিয়োগকৃত শিক্ষকদের এমপিও ভূক্ত করা ও জনবল কাঠামো বৃদ্ধি করা সহ অভিজ্ঞ শিক্ষকদের মতামত গ্রহন করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া এবং অর্থ বছরে শিক্ষা বাজেটে অসংগতি দুর করে শিক্ষা পূনরুদ্ধারের জন্য শিক্ষা বাজেট বৃদ্ধি করার ৭ দফা দাবী আদায়ের লক্ষে মানববন্ধন সমাবেশ করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) বরিশাল কমিটি। আজ শনিবার (১৯ই) জুন, সকাল ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর সম্মুখ সদররোডে ঘন্টাব্যাপি কর্মসূচি পালন করেন।

 

বরিশাল আঞ্চলিক কমিটির আহবায়ক অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে শিক্ষকদের জাতীয় করনের দাবী জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আ,ক,ম মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সদস্য সচিব বরিশাল জেলা আঞ্চলিক কমিটি অধ্যক্ষ মোঃ মসিউর রহমান কেন্দ্রীয় কমিটি সদস্য অধ্যক্ষ মোঃ জাকির হোসেন হাওলাদার,বরিশাল আঞ্চলিক কমিটি সহ-সভাপতি মোঃ আনিচুর রহমান,সাধারন সম্পাদক বরিশাল জেলা কমিটি উপাধাক্ষ মোঃ আনায়ারুল হক,বরিশাল মহানগর সভাপতি অধ্যাপক আঃ ছালাম,সাধারন সম্পাদক অধ্যাপক দুলাল মজুসদার,সহ-সম্পাদক অধ্যাপক কামাল হোসেন চৌধুরী,বরিশাল সদর উপজেলা সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ শোয়েবুর রহমান,বরিশাল আঞ্চলিক কমিটি যুগ্ম আহবায়ক (বাকবিশিস) অধ্যক্ষ আমিনুর রহমান খোকন ও টুনু রানী কর্মকার,শিক্ষক নেতা আসাদুল হক প্রমুখ। পড়ে নগরীতে এক বিক্ষোভ মিছিল কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD