বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুয়াকাটায় ক্ষতিগ্রস্থ্য ক্ষুদ্র ব্যবসায়ীদের মানববন্ধন

কুয়াকাটায় ক্ষতিগ্রস্থ্য ক্ষুদ্র ব্যবসায়ীদের মানববন্ধন

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি ।। কুয়াকাটা সৈকতে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্থ্য ক্ষুদ্র ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে। শুক্রবার বেলা ১১টায় কুয়াকাটা চৌরাস্তায় ক্ষতিগ্রস্ত শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী এ মানববন্ধনে অংশ নেয়। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার লোক সংহতি জানিয়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন।

বৃষ্টি উপেক্ষা করে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণকারী শুটকি ব্যবসায়ীরা বলেন, কুয়াকাটা সৈকতে আমরা শুটকী মাছ ও সমুদ্র থেকে শিকার করা তাজা মাছ পর্যটকদের জন্য ফ্রাই করে পরিবেশন করে থাকি। এখানে আগত পর্যটকদের আচার ও ঝিণুক মালামাল পছন্দের তালিকায় রয়েছে। এই ব্যবসা কুয়াকাটায় পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুকে পরিণত হয়েছে। এর সাথে সংশ্লিষ্ট পাঁচ শতাধিক মানুষের আয়ের উৎস হিসেবে দীর্ঘদিন ধরে বিবেচিত হয়ে আসছে। কিন্তু বিভিন্ন ঝড়-জলোচ্ছাসে বারবার এসব ব্যবসায়ীরা ভেসে গেলেও স্থায়ীভাবে পুনর্বাসনে দীর্ঘদিনেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কুয়াকাটা পৌরসভার কোন একটি স্থানে এসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রæত পুনর্বাসনের ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের নিকট জোর দাবি তোলা হয়।

মানববন্ধনে ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য দেন শুটকি ব্যবসায়ী মোঃ আব্বাস কাজী, ট্যুর অপারেটর কেএম বাচ্চু, ক্ষুদ্র ব্যবসায়ী সোহেল মাহমুদ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD