মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
পটুয়াখালীতে ছেলে কর্তৃক পিতাকে মারধর, ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ছেলে কর্তৃক পিতাকে মারধর, ভিডিও ভাইরাল

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি \ পটুয়াখালীতে ছেলে কর্তৃক পিতাকে মারধরের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে মারধরের এ ঘটনা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। গত বুধবার দুপুরে চরমোন্তাজ ইউনিয়নের ছোট চরমোন্তাজ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছেলে আলমাছ ও ফিরোজের সাথে পারিবারিক বিষয় নিয়ে পিতা দেলোয়ার ফরাজীর বিরোধ চলে আসছে। বুধবার দুপরে বড় ছেলে আলমাচকে মহিষ চোর বলায় তার নিদের্শে পিতাকে মারধরসহ টানা হেচড়া করে পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে নিজ বাড়িতে নেয়ার চেষ্টা চালায় ছোট ছেলে ফিরোজ। এসময় পিতা দেলোয়ারের গায়ের গেঞ্জি ছিড়ে যায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই ওই ছেলের বিচারের দাবি জানান।

রাঙ্গাবালী থানার ওসি জগলুল হাসান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি। তবে রাতে ওই ছেলেকে চরমোন্তাজ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD