বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বাকেরগঞ্জে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার তত্ত্বাবধায়ক গ্রেফতার

বাকেরগঞ্জে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার তত্ত্বাবধায়ক গ্রেফতার

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স ॥
বরিশালের বাকেরগঞ্জে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা তত্ত্বাবধায়ক রেদাউনুল করিমকে (৪২) গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতার রেদাউনুল করিম ওই উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের মাদীনাতুল উলুম কারীমিয়া মাদ্রাসার তত্ত্বাবধায়ক। বুধবার বিকেলে বরিশাল জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ওই শিশুর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে মাদ্রাসা তত্ত্বাবধায়ককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের কাছে তথ্য রয়েছে, গ্রেফতার মাদ্রসা তত্ত্বাবধায়ক দীর্ঘদিন ধরে শিশুদের ভয়ভীতি দেখিয়ে বলাৎকারের মত কুরুচিপূর্ণ কার্যকলাপ করে আসছিলো। রেদাউনুল করিম মাদ্রাসার সকল শিক্ষককে ভয়ভীতি দেখিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD