মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
পটুয়াখালীর গলাচিপায় ২ কেজি গাঁজাসহ এক গাঁজা ব্যবসায়ী গ্রেফতার।

পটুয়াখালীর গলাচিপায় ২ কেজি গাঁজাসহ এক গাঁজা ব্যবসায়ী গ্রেফতার।

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন)
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ১৫ জুন ২১ইং তারিখ আনুমানিক ২০:৪৫ ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গলাচিপা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যঅব-৮।

এসময় অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৮:১৫ ঘটিাকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন পশ্চিম কাচারিকান্দা সাকিনস্থ জনৈক মামুন ফরাজী (৩৩), পিতা-মৃত নূর মৌলভী ফরাজী এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মোটরসাইকেলে করে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য উক্ত স্থানে অবস্থান করছে।

এসময় প্রাপ্ত সংবাদের ভিক্তিতে গোয়েন্দা তথ্যের অনুসরণ করে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে আনুমানিক ২০:৪৫ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ঐ ব্যক্তিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামী হলেন, মোঃ মিরাজ বয়াতি (২৫), পিতা- মোঃ জামাল বয়াতি, সাং-চাঁনদের হাওলা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে সে পেশায় একজন অটোবাইক চালক হলেও গাঁজা ব্যবসাই তার প্রকৃত ব্যবসা।

উক্ত আসামীর নিকট হতে ২ (দুই) কেজি কথিত গাঁজা, গাঁজা বিক্রয়ের জন্য ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন, ০২ টি সীম এবং ০১ (এক) টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। কথিত গাঁজার অবৈধ বাজার মূল্য অনুমান ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা।

ধৃত আসামী এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাঁজা ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন বলে জানাযায়।

এব্যপারে পটুয়াখালী ক্যাম্পের লেঃ কমান্ডার অতিরিক্ত সহকারী পরিচালক মো শহীদুল ইসলাম জানান, আমাদের প্রতিদিনের ন্যায় অভিযান অব্যহত আছে প্রতিনিয়ত অভিযান চলছে,ভবিষ্যতে ও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান তিনি।।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD