বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালী জেলা প্রশাসকের বদলিজনিত বিদায় সংবর্ধনা।

পটুয়াখালী জেলা প্রশাসকের বদলিজনিত বিদায় সংবর্ধনা।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি।। মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পটুয়াখালী এর বদলিজনিত বিদায় উপলক্ষে স্বাস্থ্য বিভাগ, পটুয়াখালী বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

মঙ্গলবার পটুয়াখালী স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন, পটুয়াখালী; ডা.মোস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মেডিকেল কলেজ, পটুয়াখালী; ডা.লোকমান হাকিম, সহকারী পরিচালক, ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, পটুয়াখালী; স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মিজানুর রহমান, সভাপতি বিএমএ, পটুয়াখালী জেলা শাখা।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তাগণ পটুয়াখালী জেলায় দায়িত্ব পালনকালে সর্বদা স্বাস্থ্য বিভাগের পাশে থাকায় জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসাথে বিদায়ী অতিথির পারিবারিক জীবনে সুখ ও শান্তি এবং চাকরি জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সুসমন্বয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের ফলে পটুয়াখালী জেলায় করোনার প্রথম ও দ্বিতীয় তরঙ্গ মোকাবেলা সম্ভব হয়েছে। দেশের অন্যান্য জেলার তুলনায় পটুয়াখালী জেলার করোনা পরিস্থিতি ভালো উল্লেখ করে তিনি এই ধারা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD