বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
সাবেক কাউন্সিলর জেলাল দুর্নীতি মামলায় জেল হাজতে

সাবেক কাউন্সিলর জেলাল দুর্নীতি মামলায় জেল হাজতে

Sharing is caring!

ক্রাইমসিন ২৪: বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জাকির হোসেন জেলালকে দুর্নীতি মামলায় জেল হাজতে পাঠিয়েছে আদালত। ৮ জানুয়ারী বুধবার জেলা জজ মহসিনুল হক বিচারাধীন বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে হাজতে পাঠিয়ে দেন। আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৬ আগস্ট কোতয়ালী মডেল থানায় ঢাকা ব্যাংক লিমিটেডের বরিশাল শাখার সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন একই ব্যাংকের ম্যানেজার আব্দুল মালেক হাওলাদার। অভিযোগে তিনি বলেন, ২০১০ সালের ১৬ মে থেকে ২০১৩ সালের ৮ জুলাই পর্যন্ত সাবেক ম্যানেজার কে এইচ এম আসাদুজ্জামান ও হুমায়ুন কবির অজ্ঞাত ব্যক্তিদের যোগসাজশে দুর্নীতির মাধ্যমে ব্যাংকের ৬ কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৭ শ ২৬ টাকা আত্মসাৎ করেন। তদন্ত শেষে গতবছর ৩০ এপ্রিল দুদকের উপ পরিচালক এ বি এম সবুর মামলার চার্জশীট দাখিল করেন।চার্জশীটে তদন্ত কর্মকর্তা সাবেক কাউন্সিলর জাকির হোসেন জেলাল ও মেসার্স মঞ্জুরুল আহসান কোম্পানীর মালিক মঞ্জুরুল আহসান ফেরদৌসকে এজাহারে অভিযুক্ত দুই কর্মকর্তার সাথে অভিযুক্ত করেন। তদন্ত প্রতিবেদনে এ বি এম সবুর বলেন অভিযুক্তরা পরস্পর যোগসাজশে জাল কাগজ পত্র দাখিল করে ঋণ গ্রহন দেখিয়ে দুর্নীতির মাধ্যমে ওই টাকা আত্মসাৎ করেন। এভাবে চার্জশীট দাখিল করা হলে জেলাল উচ্চ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। উচ্চাদালত তকে ৪ সপ্তাহের জামিন দিয়ে মেয়াদ শেষে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করার আদেশ দেন। তার জামিনের মেয়াদ শেষ হলে তিনি ওই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠিয়ে দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD