বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
আমতলীতে নিবার্চনী সহিসংতা দুই ইউপি সদস্য প্রতিদ্বন্ধি প্রার্থীসহ সমর্থকদের হামলার আহত-১০

আমতলীতে নিবার্চনী সহিসংতা দুই ইউপি সদস্য প্রতিদ্বন্ধি প্রার্থীসহ সমর্থকদের হামলার আহত-১০

Sharing is caring!

আমতলীতে নিবার্চনী সহিসংতা দুই ইউপি সদস্য প্রতিদ্বন্ধি প্রার্থীসহ সমর্থকদের হামলার আহত-১

হাফিজুর রহমান, বরগুনা প্রতিনিধি।

দুই ইউপি সদস্য প্রতিদ্বন্ধি প্রাথর্ীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ছয় জনকে বরিশাল শেবাচিম ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার রাতে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কেওয়াবুনিয়া গ্রামে।
জানাগেছে, কুকুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জব্বার প্যাদা ও তার সহযোগীরা রবিবার সন্ধ্যায় অপর প্রতিদ্বন্ধি পপ্রার্থী মোঃ জহিরুল ইসলাম মাদবরের বাবা মজিবর মাদবরকে বাড়ী থেকে ডেকে নেয়। পরে তার ছেলেকে নির্বাচনী প্রচারনা থেকে সরে যেতে বলে এবং জীবন নাশের হুমকি দেয় এমন অভিযোগ জহিরুল ইসলাম মাদবরের। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের দুই প্রার্থীসহ্ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত শাহারুল মাদবর, মজিবুর মাদবর, জহিরুল মাদবর, রাসায়ান মাদবর, জব্বার প্যাদা ও জালাল প্যাদাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঙ্কটজনক অবস্থায় ওই হাসপাতালের চিকিৎসক শাহারুল মাদবরকে বরিশাল শেবাচিম হাসপাতলে প্রেরন করেছে। অপর আহত নিজামুল মাদবর ও মাকসুদা বেগমসহ চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আহত প্রার্থী জহিরুল মাদবর বলেন, আমার প্রতিদ্বন্ধি প্রার্থী জব্বার প্যাদা আমার বৃদ্ধ বাবাকে বাড়ী থেকে ডেকে নিয়ে আমাকে নিবার্চন থেকে সরে যেতে জীবন নাশের হুমকি দেয়। বাবা এর প্রতিবাদ করলে তাকে বাবাকে মারধর করেছে। বাবাকে উদ্ধার করতে আমরা ঘটনাস্থলে গেলে আমাকে, আমার দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
আহত অপর প্রার্থী জব্বার প্যাদা বলেন, নিবার্চনী প্রচারনা কালে প্রার্থী জহিরুল ইসলাম মাদবরের বাড়ীর সামনে গেলে আমাকে এবং আমার সমর্থকদের উপর অহেতুক হামলা চালায়। তারা আমাকে এবং আমার ভাইকে মারধর করেছে।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোঃ তানভির সিদ্দিকী অনিক বলেন, শাহারিয়া মাদবরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অপর পাঁচচজনকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, আহতদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর জখমের চিহৃ রয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD