বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে ভিকটিম কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

পটুয়াখালীতে ভিকটিম কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

Sharing is caring!

পটুয়াখালীতে ভিকটিম কিশোরী উদ্ধার, অপহরণকারী র‌্যাব-৮ হাতে গ্রেফতার

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গত ১৩ ই জুন ২১ইং তারিখ পটুয়খালী জেলার সদর থানা এলাকা হতে ১৮ বছর বয়সী এক কিশোরী ভিকটিমকে উদ্ধার করেছে র‍্যাব-৮।

এ সময় মুল অপহরণকারী মোঃ জুয়েল (২১), পিতা-জাকির হাওলাদার, সাং-পাটুখালি, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে আটক করা হয়।

ঘটনার বিবরণে জানাযায়, আটককৃত অপহরণকারী মোঃ জুয়েল (২১), এর সহিত কিশোরীর সাথে সখ্যতা ছিল। উল্লেখ্য যে, এ সংক্রান্তে অপহৃত ভিকটিমের পরিবার বিভিন্ন যায়গায় খোঁজাখুজি করেও কোথাও না পেয়ে ভিকটিমের পিতা পটুয়াখালী জেলার সদর থানায় একটি নিখোঁজ জিডি করেন (যাহার জিডি নং-৪০৩ তারিখ ০৯/০৬/২০২১ইং) এবং অপহৃত ভিকটিমকে উদ্ধারে তার পরিবার র‌্যাবের সহাযোগিতা কামনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারে যে, এমভি প্রিন্স কামাল-১ লঞ্চ এ ঢাকা হতে পটুয়াখালীর আসার জন্য ভিকটিম এবং অপহরণকারী অবস্থান করছে। তদপ্রেক্ষিতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএনভি এর নের্তৃত্বে ভোর ০৪:২৫ ঘটিকার সময় পটুয়াখালী লঞ্চঘাট এলাকা হতে ভিকটিম আনিসা আক্তার(১৮)কে ছদ্ম নাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভিকটিম ও আটককৃত অপহরণকারীকে পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানাযায়।

এব্যপারে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো,শহিদুল ইসলাম জানায়,প্রতিদিনের ন্যায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD