বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সিইসির আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত।

বরিশালে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সিইসির আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত।

Sharing is caring!

থগিত থাকা প্রথম ধাপের ২০৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ আগামী ২১ জুন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। তারি ধারাবাহিকতায় আজ ১২ জুন শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসন বরিশাল ও সিনিয়র জেলা নির্বাচন অফিস বরিশালের আয়োজনে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বরিশাল জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার, উপ-মহাপুলিশ পরিদর্শক বরিশাল রেঞ্জ বরিশাল এস এম আক্তারুজ্জামান, যুগ্ম সচিব নির্বাচন কমিশন সচিবালয় ঢাকা ফরহাদ আহম্মদ খান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরিশাল অঞ্চল মোঃ আলাউদ্দীন, পুলিশ সুপার বরিশাল মোঃ মারুফ হোসেন প্রমূখ। মাঠ পর্যায়ের নির্বাচন সংশ্লিষ্টদের সাথে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কে কোন দল, মত তা বিবেচনা করা হবেনা। আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার নির্দেশ দেয়া হয়েছে এই বৈঠক থেকে।

সিইসি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে বিভিন্ন এলাকায় নির্বাচন স্থগিত করলেও বরিশালসহ যেসব এলাকায় করোনা সংক্রামন কম, সেরকমের ২০৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন হবে ২১ জুন। নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। বরিশাল বিভাগে ৩৩ টি উপজেলার ১৭৩ টি ইউনিয়ন অনুষ্ঠিত হবে। এর মধ্যে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা বাদে ৯ টি উপজেলায় ৫০ টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD