শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
বাকেরগঞ্জে মাদক নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১

বাকেরগঞ্জে মাদক নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১

Sharing is caring!

বাকেরগঞ্জ প্রতিনিধি- বাকেরগঞ্জে মাদক বিরোধী অভিযানে থানা ওসি মোঃ আলাউদ্দিন মিলন জিরো টলারেন্সে রয়েছেন। মাদক নির্মূল অভিযানে তার নির্দেশে পুলিশের একটি টিম আড়াইবেকি গ্রামের আলমগীর খন্দকারের বাড়ির সামনের রাস্তা থেকে মোঃ সহিদ খন্দকার ওরফে সৈকত (১৯) নামের একজন মাদক ব্যবসায়ীকে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে।

শুক্রবার ১১জুন সকাল ৯.৪৫ টার সময় থানার এস আই তরুন, এস আই শহিদুল ইসলাম, এস আই আমিনুল ইসলাম, এএসআই ফারুক, এএসআই নজরুল ইসলামসহ পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সহিদ খন্দকার উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের আড়াইবেকি গ্রামের মতিন খন্দকারের পুত্র। উল্লেখ্য, বাকেরগঞ্জ থানা পুলিশ গত ১৭দিনে ৫টি মাদক বিরোধী অভিযান সফলভাবে পরিচালনা করেছে।

ওসি মোঃ আলাউদ্দিন মিলন বলেন, গাঁজা উদ্ধার ও আটকের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। বাকেরগঞ্জ থানায় মাদকের অভিযান চলমান থাকবে। মাদক মুক্ত বাকেরগঞ্জ উপজেলা গড়তে মাদক বিরোধী অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হবে। মাদক ব্যবসায়ী কাউকেই ছাড় দেয়া হবেনা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD