শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
রংপুরে শিল্পনীতি নিয়ে অংশীজন পরামর্শ কর্মশালা

রংপুরে শিল্পনীতি নিয়ে অংশীজন পরামর্শ কর্মশালা

Sharing is caring!

রংপুরে জাতীয় শিল্পনীতি- ২০২১ নিয়ে এক অংশীজন পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালাটি আয়োজন করে শিল্প মন্ত্রণালয় এবং ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের টেকনিক্যল এসিসটেন্স কম্পোনেন্ট।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল ওয়াহাব ভূঞা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু ও রংপুর মেট্রোপলিটান চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন এবং সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আসিব আহসান। কর্মশালায় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব (নীতি) সলিম উল্লাহ, প্রিজম প্রজেক্টের টিএ কম্পোনেন্টের টিম লিডার আলী সাবেতসহ শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিভাগীয় চেম্বারের নেতৃত্ববৃন্দ, ব্যবসায়ী এবং শিল্প-বাণিজ্য ও বণিক সমিতির প্রধানরা।

রংপুরের আগে আরো ৭টি বিভাগীয় শহরে যৌথভাবে শিল্পনীতি নিয়ে এ অংশীজন পরামর্শ কর্মশালার আয়োজন করে শিল্প মন্ত্রণালয় এবং ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প। এদিকে রাজধানীতে ‘ডিসেন্ট ওয়ার্ক, লেবার রাইটস, হেলথ এন্ড সেফটি ফর এসএমই পোস্ট কোভিড’ শীর্ষক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ শেষ হয়েছে।

এটির আয়োজক ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং নাসিব। মালিবাগে নাসিব কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ কর্মশালায় ২০ জন তরুণ উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD