বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
চারদিন ব্যাপী শ্রেণিকক্ষে ই-লার্নিং মডিউল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ শুরু

চারদিন ব্যাপী শ্রেণিকক্ষে ই-লার্নিং মডিউল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ শুরু

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় চারদিন ব্যাপী শ্রেণিকক্ষে ই-লার্নিং মডিউল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জুম এ্যাপসের মাধ্যমে এ প্রশিক্ষণের উদ্ভোধন হয়।

সেকেন্ডারী এডুকেশন সেক্টর ইনভেষ্টমেন্ট প্রোগ্রাম(সেসিপ) এর অর্থায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বরিশাল অঞ্চল’র সার্বিক তত্বাবধানে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি লার্নিং সেন্টারে(আইএলসি) অনলাইন ভিক্তিক প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন প্রফেসর ড.স্বর্না জাহান উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

যুক্ত ছিলেন প্রফেসর মো.মোয়াজ্জেম হোসেন, পরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বরিশাল অঞ্চল। কলাপাড়া প্রান্তে আইএলসি’র সার্বিক সহায়তা প্রদান করেন সরকারি খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ আবদূর রহিম। ল্যাব সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মাহফুজা আখতার। চারদিন ব্যাপী প্রশিক্ষণে উপজেলার দুইটি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ জন শিক্ষক প্রশিক্ষনার্থী হিসেবে অংশ নেন। প্রশিক্ষণে অংশ নিয়ে শিক্ষক শামসুল হুদা জানান, প্রশিক্ষনে অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কারন এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান শ্রেণিকক্ষে প্রয়োগ করে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে পারবো। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আবদুর রহিম জানান, উপজেলার দুইটি প্রতিষ্ঠানে আইসিটি লার্নিং সেন্টার থাকায় প্রতিষ্ঠানের ১৭ জন শিক্ষক প্রশিক্ষনে অংশ নিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD