সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত।

বরিশালে জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত।

Sharing is caring!

আজ ৯ জুন বুধবার বিকাল ৪ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা এর সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মোঃ সোহেল মারুফ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরিশাল ডাঃ মোঃ নুরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বরিশাল মোঃ শাহজাহান হোসেন, প্রবন্ধ উপস্থাপনায় ছিলেন চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক কম্পিউটার সায়েল এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয় ড. মোঃ মঞ্জুর আহমেদসহ প্রমূখ। সকাল ১১ টায় বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বরিশাল সরকারি জিলা স্কুল, দ্বিতীয় স্থান অধিকার করেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় স্থান অধিকার করেন বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD