বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীর দশমিনা থানা হতে র‌্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।

পটুয়াখালীর দশমিনা থানা হতে র‌্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কতৃক ০৭ জুন ২০২১ইং তারিখ বিকাল আনুমানিক ১৭:৪৮ ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৫:৩৫ ঘটিাকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার দশমিনা থানাধীন পূর্ব আলীপুরা সাকিনস্থ জনৈক খালিল মৃধা (৬৪), পিতা-কাসেম মৃধা এর বসত বাড়ির সামনের পাঁকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয়/বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। উক্ত প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএনভিআর এর নের্তৃত্বে বিকাল আনুমানিক ১৭:৪৮ ঘটিকার সময় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন।

জানাযায়, গ্রেফতারকৃত আসামী হলেন মোঃ আবুল হোসেন(৪০), পিতা-মৃত আঃ আলী, সাং-পূর্ব আলীপুর, ০৬নং ওয়ার্ড, থানা-দশমিনা, জেলা-পটুয়াখালী। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে পেশায় সে একজন মোটরসাইকেল চালক হলেও ইয়াবাই তারদের প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ৭০ (সত্তর) পিস কথিত ইয়াবা, ১ টি মোবাইল ফোন এবং ২ টি সীম উদ্ধার করা হয়।উদ্ধারকৃত কথিত ইয়াবা ট্যাবলেটের অনুমানিক মূল্য  ২১,০০০ টাকা ।

এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার দশমিনা থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার দশমিনা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। এব্যপারে পটুয়াখালী ক্যাম্পের লেঃ কমান্ডার কোম্পানি অধিনায়ক মো,শহীদুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD