বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কৃষক সমাবেশ এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

কৃষক সমাবেশ এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন কৃষি ঋণ মওকুফ উঁচু ও মজবুত ভেড়ীবাধ নির্মাণ লবন পানি অপসারণ আর্থিক প্রণোদনা সহ কৃষকদের নানা সমস্যা সমাধানের দাবীতে পটুয়াখালী কলাপাড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১১টায় শহীদ সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরী পট্রিতে কৃষক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবের স্মারকলিপি প্রদান করা হয়েছে। অবসরপ্রাপ্ত প্রভাষক মো.রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার, কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক জি.এম মাহবুবুর রহমান, চাকামইয়া ইউনিয়ন শাখার আহবায়ক কমরেড আতাজুল ইসলাম,কৃষক আবুল কালাম প্রমূখ।

বক্তারা বলেন, ঘূর্নিঝড় ইয়াসের তান্ডবে এলাকার অনেক বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। এসব এলাকার মানুষ মানবেতর জীবন-যাপন করছে। ভাঙ্গন কবলিত এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মান, এলাকার এক শ্রেনীর প্রভাবশালী মহল মাছ চাষের নামে পানির স্বাভাবিক প্রবাহ বাঁধাগ্রস্থ করে পানির নিয়ন্ত্রন নিজেদের হাতে নেয়ায় কৃষক ব্যাপক ক্ষতির সন্মুখীন হচ্ছে। অপরদিকে, বিদ্যুতের অব্যাহত লোডশেডিংএ জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন বিদ্যুত বিভ্রাটকে মগের মুল্লুক বলেও উল্লেখ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD