শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে কাশিপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইর হাতে ছোট ভাই আহত

বরিশালে কাশিপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইর হাতে ছোট ভাই আহত

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ড কাশিপুরে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই আহত হয়েছেন।

শনিবার সকালে নগরীর ২৯নং ওয়ার্ড কাশিপুর হাই স্কুল এন্ড কলেজের সামনে তালুকদার বাড়ীতে এ ঘটনা ঘটে। এলাকার বাসিন্দারা বলেন, তালুকদার বাড়ীর আবু শহীদ তালুকদারের সাথে তার ছোট ভাই রাজ্জাক তালুকদারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

তা নিয়ে এ ঘটনা ঘটেছে। আহত রাজ্জাক বলেন, আমার জমিতে বড় ভাই আবু শহীদ জোর পূর্বক মাটি কাটতে গেলে আমি নিষেধ করি। এ সময় আমার উপরে ধারালো অস্ত্র নিয়ে তারা হামলা চালায়। এ ঘটনায় রাজ্জাক গুরুত্বর আহত হলে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। আহত সূত্রে জানা যায় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর দুই হাত, দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এ ব্যাপারে অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান। এছাড়া আবু শহীদ তালুকদারের বিরুদ্ধে একাধিক মামলা ও ভূমিদস্যুতার অভিযোগ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD