বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর বিদায় সংবর্ধনা।

পটুয়াখালীতে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর বিদায় সংবর্ধনা।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলা প্রশাসক মো.মতিউল ইসলাম চৌধুরীর বদলী জনিত কারণে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। শনিবার দুপুরে পটুয়াখালী পুলিশ বিভাগের আয়োজনে জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম এর সভাপতিত্বে পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, থানার অফিসার ইনচার্জবৃন্দ সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তাগণ জেলা প্রশাসনের সাথে পুলিশ বিভাগের সুসম্পর্ক এবং সুসমন্বয়ের বিষয়টি সুন্দরভাবে তুলে ধরেন। একই সাথে পটুয়াখালী জেলায় দায়িত্ব পালনকালে জেলা প্রশাসকের সাথে বিভিন্ন স্মৃতি রোমন্থন করেন। বক্তাগণ বিদায়ী অতিথির পারিবারিক জীবনে সুখ ও শান্তি এবং চাকরি জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মতিউল ইসলাম চৌধুরী দীর্ঘদিন পটুয়াখালী জেলায় দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পদায়িত হয়েছেন। তিনি তার বক্তব্যে পটুয়াখালী জেলায় দায়িত্ব পালনকালে জেলা পুলিশের সর্বাত্মক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন প্রশাসন ও পুলিশ একে অপরের পরিপূরক। তাদের মধ্যে সুসমন্বয় ও সহযোগিতা জেলাবাসীকে উপকৃত করে এবং সার্বিকভাবে দেশ উপকৃত হয়।

অনুষ্ঠান শেষে বিদায়ের মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য পুলিশ সুপার জেলা প্রশাসককে নিয়ে পুলিশ লাইন্সের পুকুরে নৌকা ভ্রমণে বের হন। পরবর্তীতে উপস্থিত সকলে জেলা প্রশাসকের সম্মানে আয়োজিত প্রীতি ভোজে যোগদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD